সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টোঙ্গায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, সুনামির আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় সমুদ্রের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এ কারণে দেশটির ১৭০টি দ্বীপের অধিকাংশেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।শনিবার এক প্রতিবেদনে টোঙ্গার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দিয়েছে।

এছাড়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই।রাজধানীসহ টোঙ্গাজুড়ে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। দেশটির পুলিশ বাহিনী ইতোমধ্যে রাজধানীবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।তবে টোঙ্গার তিন প্রতিবেশী দেশ ফিজি, স্যামোয়া ও নিউজিল্যান্ডে কোনো সতর্কতা এখন পর্যন্ত জারি করা হয়নি।টোঙ্গার ফনুয়াফু দ্বীপের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। ২০২১ সালের ২০ ডিসেম্বর প্রথম সক্রিয় হয় এই আগ্নেয়গিরিটি। কিন্তু তখন আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তারপর গত ১১ জানুয়ারি ঠাণ্ডা হয়ে যায় জ্বালামুখ।কিন্তু তার দু’দিনের মধ্যেই – ১৩ জানুয়ারি ফের জেগে ওঠে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। আর সেই ‘জাগরণের’ মাত্রা এতই তীব্র যে পার্শ্ববর্তী রাষ্ট্র ফিজি থেকেও শোনা গেছে অগ্ন্যুৎপাতের শব্দ।

শুক্রবার টোঙ্গার বেশ কয়েকজন ভূতাত্ত্বিক ওই পর্বতের আশ-পাশের এলাকা পরিদর্শন করেছেন।টোঙ্গার ভূমি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী তানিয়েলা কুলা বলেছেন, ‘আগ্নেয়গিরি ভয়াবহভাবে জেগে উঠেছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূতাত্ত্বিক গবেষণার জন্য এটি আশীর্বাদ হলেও সাধারণ মানুষের জন্য ব্যাপক আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে এটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories