মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ বার

ভারতে একদিনে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও একদিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। তাদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ০৮ শতাংশ।গত একদিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল। বৃহস্পতিবার কেবল মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে। তবে সেখানে আক্রান্তদের বেশিরভাগই ডেল্টার সংক্রমণের শিকার বলে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী।ভারত ফ্রান্টলাইনার ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা শ্রেণিকে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। তবে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় দেড় কোটি মানুষ এখনো টিকা পায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories