বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মীর শাহে আলম

টঙ্গীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১১৯ বার

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে টঙ্গী বাজার মিতালী পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রাহিম(১৬), শামীম হোসেন বাবু(২৮), নুরে আলম (১৯) ও আরাফাত হোসেন (২২)।
পুুলিশ জানায়, একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গী বাজারের মিতালী পেট্রোলপাম্পের সামনে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে চারজন ডাকাত গ্রেফতার করা হয়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাবেদ মাসুদ বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলার পর গাজীপুর জেল হোজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories