শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

কাপাসিয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৩ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা  গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (১৪০৭) কার্যকরী কমিটির নির্বাচন ২৩ ডিসেম্বর,  শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ।কার্যকরী কমিটির নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন যারা প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন খান, সদস্য সচিব সোলায়মান সরকার, নির্বাচন কমিশনার মুহাম্মদ শহীদুল্লাহ, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন প্রধান, মোঃ আশরাফুল কাজল, কমল চন্দ্র দাস।
কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা সভাপতি পদে মোঃ আকরাম হোসেন খান (ছাতা) আশরাফুল আলম বাবলু (মিনিবাস) মোজাম্মেল হক মিলন (হারিকেন)মোঃ হাবিবুল্লাহ (সাইকেল)।কার্যকরী সভাপতি পদে জালাল উদ্দিন (হাতী) ,বাচ্চু মিয়া (বক) মোঃ বরকত হোসেন (তালাচাবি) , মজিবুর রহমান (টেলিফোন), এস এম মাসুদ রানা (ট্রাক) সেলিম সরকার (হাতপাখা)।সহ সভাপতি পদে আবুল হোসেন কামাল (দেয়ার ঘরি) মোঃ আমান উল্লাহ (তলোয়ার) ইব্রাহিম হোসেন মোল্লা (গোলাপ ফুল) মোঃ জোনায়েদ (মোমবাতি) মোঃ জাহাঙ্গীর আলম (উড়োজাহাজ) মোঃ ফারুক মিয়া( হাঁস), সোহেল বন্ধুকসি ( খেজুর গাছ )সাধারণ সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান মোল্লা (চেয়ার) ,আবু হেনা মোস্তফা ফকির জুয়েল (গরুর গাড়ী ), মোঃ লেহাজ উদ্দিন (মটর সাইকেল) ।

সহ সাধারণ সম্পাদক পদে আলতাফ (কলসি) ,মোঃ দেলোয়ার হোসেন ( মই), সরকার কামাল হোসেন বাচ্চু (ঘুড়ি), মোঃ মজনু মিয়া (আম), মোঃ মোতালিব (হরিণ )।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজনু প্রধান ( বাঘ), সোহাগ সরকার (ফুটবল )। দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন ( কুঁড়েঘর ), মামুন ( বই )।কোষাধ্যক্ষ পদে মোঃ আওলাদ হোসেন ( চাকা), মোঃ শামীম ফকির (দোয়াত কলম )।ক্রীড়া সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম (মাছ) মোঃ রফিকুল ইসলাম রিপন (কবুতর ),রুহুল আমিন (জাহাজ) মেহেদী হাসান ফারুক( কোদাল)।প্রচার সম্পাদক পদে মোঃ আতাউর রহমান (টেবিল ) তৈয়ব আলী (টেলিভিশন) নিজাম উদ্দিন (মাইক )।কার্যকরী সদস্য পদে মোঃ আলতাফ হোসেন (উট), মোঃ ইসলাম উদ্দিন (কাপ-পিরিচ) মোঃ কামরুজ্জামান (মোরগ ), কামাল হোসেন ( টিউবওয়েল), মোঃ চান মিয়া (ঠেলাগাড়ি), মোঃ দৌলত খান ( টেবিল ফ্যান ), মোঃ নজরুল ইসলাম (গাভী), মোঃ ফরিদ খান (রিক্সা), মোঃ ফারুক হোসেন (আপেল ) মোঃ মানিক মিয়া ( প্রজাপতি), মোঃ রফিকুল ইসলাম (কাঁঠাল ), মোঃ রুহুল আমিন (কুড়াল ) মোঃ হাফিজ উদ্দিন (বটগাছ ) ।

প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন খান ও সদস্য সচিব সোলায়মান সরকার বলেন গাজীপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন( ১৪০৭) কার্যকরী কমিটির নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩০০১ জন । কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দশটি বুথের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।নির্বাচন কমিশন জানান ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স এবং প্রিজাইডিং অফিসার ১ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১০, পোলিং অফিসার ২০ জন দায়িত্বে পালন করবেন । ৫১ জন প্রার্থী থেকে বিভিন্ন পদে ১৫ জন নির্বাচিত হবে। ৩ টি ব্যালট পেপার একজন ভোটার ১৫টি ভোট প্রদান করবেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories