সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

বৈশ্বিক শান্তি সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০৬ বার

২০২১ সালের বৈশ্বিক শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌ বাং‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌লাদেশে‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ সাত ধাপ উন্নতি হ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌য়েছে। গত বছরের তুলনায় বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে ৯১তম স্থানে উঠে এসেছে। গত বছর ৯৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করে। দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। এ বছর ১ দশমিক ৫১ পয়েন্ট স্কোর নিয়ে ২২তম অবস্থানে আছে বজ্রপাতের দেশটি। দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। ২ দশমিক ০৩৩ স্কোর নিয়ে ৮৫তম অবস্থানে আছে দেশটি। বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে আসায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে। বিশ্বে শ্রীলঙ্কার অবস্থান এখন ৯৫তম, দক্ষিণ এশিয়ায় চতুর্থ।

শান্তি সূচকে ২ দশমিক ৫৫৩ স্কোর নিয়ে ১৩৫তম অবস্থানে আছে ভারত। তালিকায় ১৫০তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দুই ধাপ অবনতি হওয়ার পরে তারা পেয়েছে ২ দশমিক ৮৬৮ পয়েন্ট। বিশ্ব শান্তি সূচকে সিঙ্গাপুরকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিশ্বের তাদের অবস্থান একাদশতম।

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।

গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই পেয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ৩ দশমিক ৬৩১। এ বছর শান্তি সূচকে ছয় ধাপ এগিয়ে যুক্তরাজ্য বিশ্বে ৩৩তম এবং দুই ধাপ নেমে যুক্তরাষ্ট্র ১২২তম স্থানে রয়েছে।এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় আগামী দশকে সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories