সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাসদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১০৩ বার

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে সংলাপের কথা রয়েছে।তবে এ বৈঠককে সংলাপ বললেও রাষ্ট্রপতির দপ্তর থেকে জাসদকে আনুষ্ঠানিক যে আমন্ত্রণপত্র দেয়া হয়েছে, তাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়টিকে মতবিনিময় বলে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল হিসেবে রয়েছে জাসদ। সংলাপে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের ওপরই তারা গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে।কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।এর আগে সোমবার বিকালে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এডভোকেট সালমা ইসলাম। এছাড়াও, ছিলেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নুসহ সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories