বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

চট্টগ্রাম পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০৪ বার

সংগৃহীত ছবি
চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রাম পৌঁছেছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাতটায় টিকাগুলো গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এ সময় তিনি বলেন, শুক্রবার সকালে টিকা পরিবহনের বিশেষায়িত গাড়িতে করে টিকাগুলো চট্টগ্রামে আনা হয়েছে। চট্টগ্রামে আসার পর টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পাননি, তারা টিকা অগ্রাধিকার পাবেন। একইভাবে যেসব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশসহ যারা ফ্রন্টলাইনার আছেন এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারাও আগ্রাধিকার পাবেন। এছাড়া প্রবাসীরা যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তারাও টিকা নিতে পারবেন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন বলেন, শনিবার একটি বৈঠক আছে, সেখানে এসব টিকা কখন দেওয়া শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪৮ হাজার ১৪৫ জন। চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories