সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে আউটসোর্সিং কর্মচারীর কু-প্রস্তাব সংক্রান্ত সংবাদ প্রকাশের পর রোগীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে আউটসোর্সিং কর্মচারী রাকিব কর্তৃক কু-প্রস্তাব দেয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে নিজেদের রক্ষার্থে হাসপাতােলর আউটেসামিং কর্মচারীদের কাছ েথেক চাঁদা তুলে মহিলাকে নগদ ৩ হাজার দিয়ে এবং কাগেজ আপোষনামা লিখে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মারধর ও টেনে হিজড়ে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া হাসপাতালের ওই চক্রটি ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহলে অপ-প্রচার চালাচ্ছে। গত শনিবার বিকেলে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী রোজিনা আক্তার। এ সময় তিনি ও তার দুই শিশু সন্তান কান্নায় ভেঙ্গে পড়েন। একটি ভিডিও ফুটেজে দেখা যায় হাসপাতােলর দুই সুইপার নারী ওই মহিলাকে টেনে হেচড়ে হাসপাতাল থেকে বের করছেন। এসময় বিষয়টি জানতে চাইলে দুই সুইপার নারী ওই রােগীকে চিটার বাটপা ও প্রতারক বলে গালি দিতেও দেখা দেখা যায়। ভিডিওতে তার প্রমান পরিলক্ষিত হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পরায় হাসপাতালের অভ্যন্তরে ও এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। এ ঘটনায় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সবাদ প্রকাশ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে নেয়া আপোষ নামার আলোকে মিথ্যা বানোয়াট প্রতিবাদ প্রকাশ করেন।
এদিকে হাসপাতাল ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার পশ্চিমবঙ্গা গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে রোজিনা আক্তার রুপা স্বামী সন্তান নিয়ে উত্তরার ১০ নং সেক্টর ফুল বাড়িয়া সিরাজ মার্কেট এলাকার মন্টু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বাস করে। পারিবারিক কলহের জেরে স্বামী রেজাউল করিম রনি ও তার পরিবারের লোকজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রায় এক মাস ব্যাপী কবিরাজী ঔষধ খাইয়ে ভালো করার নামে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে রোজিনা দাবী করেন। তিনি বিষয়টি বুঝতে পেরে গত ৫ নভেম্বর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সার্জারী বিভাগে ভর্তি হন।

গত ৪ দিন পূর্বে খাবার দেয়াকে কেন্দ্র করে আউটসোসিং রাকিব তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় সে ও তার সহযোগীরা ওই মহিলার সাথে প্রতিদিন খারাপ আচরণ করতেন। তিনি বাধ্য হয়ে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের তত্বাবধায় বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে গিয়ে তাকে না পেয়ে অভিযোগটি জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তারের কাছে জমা দেন। কর্তব্যরত ডাক্তার লিখিত অভিযোগের কপিটি ওয়ার্ড ইনচার্জ মহুয়ার কাছে পাঠান। এতে মহুয়াসহ তার সহযোগীরা ওই মহিলার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনায় অভিযুক্ত রাকিবের কোন বিচার না করে ভুক্তভোগী রোজিনাকে মারধর ও টেনে হিজড়ে জাের পূর্বক লিখিত নিয়ে গত শনিবার বিকেলে হাসপাতাল থেকে বের করে দেয়।এব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম ফোন রিসিভ করেননি ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পারভেজ হোসেনের মুঠোফোনে যােগােযাগ করা হলে, তিনি বলেন অঅমি ঘটনাটি শুনেছি, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া হাসপাতালটি শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্যারের নামে তাই আপনাদের একটু ছাড় দেয়া উচিৎ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories