মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

টঙ্গীতে বন্ধকৃত আবাসিক গ্যাস সংযোগের দাবীতে গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের মানববন্ধন

মৃণাল চৌধুরী সৈকত :
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১২৮ বার

টঙ্গীতে আবাসিক বন্ধকৃত গ্যাস সংযোগের দাবীতে তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করেছে গ্রাহকরা। রোববার সকালে টঙ্গী বাজারস্থ আশরাফসেতু এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টঙ্গী, গাজীপুর, সাভার-আশুলিয়া ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় ঠিকাদার ও গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি দাবী জানান।
মানব বন্ধনে বক্তারা বলেন, সারা মাসে যা উৎপাদন হয় তার মাত্র ৮/১০ পার্সেন্ট আবাসিক খাতে খরচ হয়। দীর্ঘদিন যাবত গ্যাস সংযোগ বন্ধ থাকায় এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে বন্ধ আবাসিকখাতে গ্যাস সংযোগ চালু করতে হবে। দেশের শিল্প মালিক সিন্ডিকেটের কারণে বাংলাদেশ সরকার গত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবাসিকখাতের গ্যাস সংযোগ বন্ধ করে রাখেন। ফলে সারাদেশে গ্যাস ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত লক্ষাধিক ব্যবসায়ীসহ তাদের পরিবারের প্রায় ৫ লাখ সদস্য নিয়ে মানবেতর দিনাতিপাত করছেন বলে জানান।
এ বিষয়ে গ্রাহকরা বলেন, প্রতিদিন নতুন নতুন বহুতল আবাসিক ভবন নির্মাণ হচ্ছে। গ্রাহকরা বৈধভাবে গ্যাস সংযোগ না পেয়ে অবৈধ সংযোগ লাগিয়ে গ্যাস ব্যবহার করছে। ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সরকার বা গ্যাস কর্তৃপক্ষ সেদিকে নজর দিচ্ছে না। মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পূণরায় গ্রাহকরা তা আবারো সংযোগ দিয়ে ব্যবহার করছে। সরকার আবাসিকখাতে সংযোগ দিলে এমনটা হতো না। গ্রাহক ও ঠিকাদারদের দাবী, আবাসিকখাতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ এবং বিরাজমান অরাজকতা বন্ধ করে বৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে গ্রাহকদের হয়রানী থেকে মুক্ত করতে হবে। আমাদেরও কর্মপথে ফিরিয়ে নিতে হবে। তবেই সরকার রাজস্বখাতে কোটি কোটি টাকা আয় করতে পারবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী অঞ্চলের ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো: আবুল বাশার, সদস্য মো: রবিন হোসেন, মো: জাহিদ, মো: লোকমান হোসেন, মো: সাইফুল ইসলাম ও মো: শামিম হোসেনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories