রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

খড়কুটো: সংসারে আগুন লাগাচ্ছে তিন্নি! সাবধান করল গুনগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০১ বার

‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য-গুনগুনের গল্পে নতুন মোড়। অসুস্থ সৌজন্য হাসপাতালে ভর্তি। এদিকে গুনগুন-সৌজন্যের সংসারে আগুন লাগাতে তৃতীয় ব্যক্তি হয়ে হাজির তিন্নি। তাঁর ষড়যন্ত্রে তোলপাড় গুনগুনের সংসার। ফন্দি এঁটে সাময়িকভাবে হলেও গুনগুন-সৌজন্যকে আলাদা করতে সফল সে। ধারাবাহিকের প্লট অনুযায়ী তিন্নি আসলে গুনগুনের নিজের পিসিমণির মেয়ে। কিন্তু সৌজন্যকে নিয়ে তাঁর বাড়বাড়ন্তের শেষ নেই। তার আদিখ্যেতা যেন দিন দিন বেড়েই চলেছে সৌজন্যকে নিয়ে। বাবিন আর তিন্নি দিদিকে নিয়ে আগে থেকেই নানান প্রশ্ন ছিল গুনগুনের মনে। যদিও সৌজন্য নিজের স্থানে ঠিক। স্ত্রী গুনগুন অন্ত প্রাণ সে। বৌ-ই যেন সবকিছু তাঁর কাছে। ধারাবাহিকে এই তিন্নির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায়।

তিন্নি আসতেই গুনগুন সৌজন্যর সংসারে বেঁধেছে ঝামেলা। বিবাহিত সৌজন্যকে পাওয়ার আশায় গুনগুনের সংসার ভাঙার তালে রয়েছে সে। এসব কিছুরই আঁচ পেয়ে ক্ষেপে উঠেছে গুনগুন। অসুস্থ সৌজন্যকে দেখতে গুনগুন এবং সৌজন্যর বাড়ির সকলে ছুটে গিয়েছে হাসপাতালে। কিন্তু সেখানে গিয়েও হাজির তিন্নি। হাসপাতালে তিন্নিকে দেখেই রেগে লাল গুনগুন। ‘খড়কুটো’ নায়িকা কড়া ভাষায় তিন্নিকে সাবধান করেন, তাঁর সংসারে ভাঙন ধরালে এলে সে দেখে নেবে। এদিকে টিআরপি তালিকায় সৌগুনের সাজানো সংসারের ভাঙন মোটেই ভালো লাগছে না দর্শকদের। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ৬.৩ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছে খড়কুটো। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories