সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টাকা চাইতেই রানিকে বুড়ো আঙুল দেখালেন বিগ বি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার

অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরোনো। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দুজনে। সবর্ত্রই অমিতাভের ফেবারিট রানি। বান্টি অউর বাবলি ২-এর প্রচারে চলতি সপ্তাহে কেবিসি-র মঞ্চে হাজির ছিলেন রানি-সাইফ। আর সেখানে এসেই বাবলির দেখা দশরথ সিংহের সঙ্গে। হ্যাঁ, রানি-অভিষেকের ‘বান্টি অউর বাবলি’-তে এই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। এদিন কেবিসির মঞ্চে এসে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম সারেন রানি, নেন আর্শীবাদ। এদিন রানি-সাইফ ছাড়াও কেবিসির সেটে হাজির ছিলেন নিউ এজ বান্টি আর বাবলি, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরীও। খেলার শুরুতেই প্রিয় ‘অমিত আঙ্কেল’-কে রানি জানান, ‘আমি আপনার ফ্যান ছিলাম, এটা তো পরিষ্কার আপনি যাই করেন সেটার ফ্যান আমি’। 

রানির মুখে এমন স্তুতি শুনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন অমিতাভ, সাইফ পাশ থেকে পালটা বলেন- ‘বিশেষ সাহায্য পাওয়ার আশায় এইসব বলছে’। মোদ্দা কথা একটু সাহায্যের জন্য মাখন লাগাচ্ছে আর কী! এরপর অমিতাভ পালটা জবাব দেন, ‘তো কী করব এবার খেলা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাব?’ 

জবাবে রানি বলেন, ‘আপনি আমাকে ওই চ্যারিটির জন্য টাকাটা দিয়ে দিন, ব্যাস আমরা চলে যাব’। সাইফও দলে যোগ দিয়ে বলে উঠেন, ‘রানি তুমি কত টাকা চাও?’ একটু কাঁচুমাচুঁ মুখ করে রানি বলেন, ‘যা আপনি দেবেন’। এ কথা শুনে তক্ষুণি অমিতাভ বুড়ো আঙুল দেখিয়ে বলে উঠেন, ‘ঠেংঙ্গা দেবো তোমাদের.. এখানে খেলতে হবে তো’। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠে কেবিসির সেটে।‘বান্টি অউর বাবলি ২’-র সুবাদে দীর্ঘ ১২ বছর পর ‘হাম তুম’ জুটিকে ফিরে পেল দর্শক। রানির কথায়, গত ১২ বছর সাইফ অনেক পরিণত মানুষ হয়েছেন। সাইফ জানান, সম্পর্ক নিয়ে রানি অনেক জরুরি টিপস দিয়েছেন তাকে, এর জন্য তিনি বন্ধুর কাছে কৃতজ্ঞ। ‘হাম তুম’-এর বৃষ্টিভেজা টাইটেল ট্রাকে নেচে এদিন ফের একবার ফ্যানেদের জিয়া নস্ট্যাল করে দিলেন দুজনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories