শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার

ইতালির উদ্দেশে লিবিয়া উপকূল থেকে যাত্রাকরা নৌকা ডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে।

শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে (আইওএম) এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, গত সপ্তাহের শেষদিকে লিবীয় উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের সময় সাগরে নৌকা ডুবে এই প্রাণহানি ঘটেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের লিবিয়ার জুওয়ারা বন্দরে নেওয়া হয়েছে। সাগরের মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেছেন।

শনিবার ভূমধ্যসাগর থেকে কয়েক ডজন শিশুসহ ৪২০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এক বিবৃতিতে দেশটির উপকূলরক্ষীরা বলছেন, সিসিলির দক্ষিণাঞ্চলের ছোট্ট দ্বীপ লাম্পাডুসায় মোটরবোটে ৭০ জনকে নিরাপদে আনা হয়েছে।এ ছাড়া একটি ভিন্ন উপকূলরক্ষী জাহাজ এদিন সন্ধ্যায় সিসিলি উপকূল থেকে ১১৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের একটি মাছ ধরার নৌকা থেকে ৩৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। যাদের মধ্যে ৮০টি শিশু রয়েছে।এরই মধ্যে উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ—বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে থেমে নেই অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা। এতে নৌকাডুবিতে সাগরে সলিল-সমাধি ঘটছে ইউরোপে অনুপ্রবেশ চেষ্টাকারীদের।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories