বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আজ মধ্যরাত থেকে চলাচলের জন্য খুলে দেওয়া হবে টঙ্গী সেতু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর ভেঙে যাওয়া টঙ্গী সেতুর ঝুঁকিপূর্ণ অংশের সংস্কারকাজ এরই মধ্যে শেষ পর্যায়ে। দিন-রাত বিরতিহীনভাবে কাজ করে ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশটি চলাচল উপযোগী করা হয়েছে। সে অনুযায়ী আজ শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।বিআরটি প্রকল্পের সেতু বিভাগের পরিচালক মহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণকাজ চলমান থাকবে।

এদিকে ঝুঁকিপূর্ণ সেতুর ওপরে বালু-পাথরের ঢালাই দেওয়া অংশে পানিযুক্ত চটের ব্যাগ বিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিজের নিচে লোহার পাটাতন থেকে অস্থায়ী লোহার মইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের পিচ ঢালাইয়ের জন্য বালু ও পিচভর্তি ড্রামগুলো প্রক্রিয়া করা হচ্ছে। ঢাকামুখী যানবাহনগুলো কামারপাড়া রোডের মোড় ঘুরে রাজধানীতে প্রবেশ করছে। ব্রিজের একপাশ দিয়ে সাধারণ মানুষ হেঁটে ব্রিজ পার হচ্ছে।গত ৯ নভেম্বর মঙ্গলবার টঙ্গী ব্রিজে ঝুঁকিপূর্ণ অংশটি চিহ্নিত হয়। পরদিন ১০ নভেম্বর বুধবার রাতে ব্রিজের ঢাকামুখী চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকামুখী যানবাহনগুলো কামারপাড়া রোডের মোড় ঘুরিয়ে রাজধানীতে প্রবেশের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। পরে ১২ নভেম্বর শুক্রবার থেকে ব্রিজটি চলাচল উপযোগী করার জন্য সংস্কারকাজ শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories