শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এসআই পদে নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৫৫ বার

পুলিশের ক্যাডেট উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।  বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে গত ৮ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  ওই বিজ্ঞপ্তি মোতাবেক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও কক্সবাজার জেলা, রাজশাহী বিভাগের পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, গাইবান্ধা ও

কুড়িগ্রাম জেলা, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ ডিসেম্বর সকাল ৯টায়।

একই বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা. রংপুর বিভাগের দিনাজপুর ও নীলফামারী জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলা জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ক্ষেত্রে ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৩ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories