মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

আদাবরে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১১৮ বার

রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বেরোনোর পর তিন বোনের খোঁজ পাওয়া যাচ্ছে না।  তাদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী।  অন্যজন উচ্চ মাধ্যমিকে পড়ে।  এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান।  তিনি জানান, ওই তিন কিশোরী আদাবরের শেখেরটেকে তাদের খালার বাসায় থাকত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কাউকে না জানিয়ে বাসা থেকে বের  হয়ে যায়।  এরপর তারা আর বাসায় ফিরে আসেনি জানিয়ে তাদের খালা সাজিয়া নওরীন একটি জিডি করেছেন।

ওসি জানান, তাদের বাড়ি যশোরে।  জিডির তথ্যানুযায়ী, তিন বোনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।  ২০১৩ সালে তাদের মা মারা যান।  বাবা আরেকটি বিয়ে করেন। তিনি যশোরেই থাকেন।  তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন।

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকত।  দুই বোনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে।  সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি।  এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়।  

তাদের খালা সাজিয়ার ভাষ্য, হঠাৎ করেই তিন বোন তার বাসা থেকে বেরিয়ে যায়।  তারা সঙ্গে করে তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে।  তিন বোনই টিকটক করত বলে জানান সাজিয়া।

ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।  

পুলিশ বলছে, তিন বোন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে ব্যাগ ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories