বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

একবার করোনা হয়ে গেলে খুব বেশি দিন রোগ প্রতিরোধক ক্ষমতা থাকবে না, বলছেন গবেষণা

আর্ন্তজাতিক ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৯২ বার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ করেছিলেন গবেষকেরা । তাঁদের সকলেরই করোনা হওয়ার ৬ মাস পর রোগ প্রতিরোধক ক্ষমতার পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছে, কয়েকজনের এই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি।
ব্রিটেনের করোনাভাইরাস ইমিউনোলজি কনসর্টিয়ামের সঙ্গে হাত মিলিয়ে কিছু গবেষক এই পরীক্ষা শুরু করেছিলেন। তাঁরা জানিয়েছেন, এই তথ্য থেকে আরও বেশি করে প্রমাণ মিলল যে সকলকেই প্রতিষেধক নিতে হবে। যাঁদের এই রোগ হয়ে গিয়েছে, তাঁদেরও।কেননা করোনা আক্রান্তের পর রোগ প্রতিরোগ ক্ষমতা কমে যায়।এজন্য প্রতিষেদক নেয়া উচিৎ।
গবেষণা দলের সদস্য, হেপাটোলজি এবং এক্সপেরিমেন্টাল মেডিসিনের অধ্যাপক ইলেনর বার্নেস বলেছেন, ‘‘যদি রোগ প্রতিরোধক ক্ষমতার এই গবেষণা খুঁটিয়ে দেখা হয়, তা হলে বোঝা যাবে কয়েকজনের এই ক্ষমতা অনেক কম বাকিদের তুলনায়। কিন্তু প্রতিষেধক নেওয়ার পর এই ধরনের পার্থক্য চোখে পড়ে না। সাধারণত সকলের রোগ প্রতিরোধক ক্ষমতা মোটামুটি একই রকম থাকে।
গত বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্য কোভিড হয়েছিল, এমন ৭৮ জন স্বাস্থ্যকর্মীর রক্তের নমুনা নেওয়া হয়েছিল এই পরীক্ষার জন্য। তার পরের ৬ মাস সেই নমুমা বারবার পরীক্ষা করা হয়ে। টি সেল যা কোভিড আক্রান্ত কোষগুলি নষ্ট করে ভাইরাস শরীরে ছড়িয়ে পড়া আটকায় এবং বি সেল যা এই রোগের স্মৃতি তৈরি করে ভবিষ্যতে এই ধরনের সংক্রমণের সঙ্গে আরও দ্রুত লড়াই শুরু করে— এই দু’য়েরই পরীক্ষা করা হয়েছিল। তাতেই দেখা গিয়েছে, কিছু মানুষের মধ্যে ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা সময়ের সঙ্গে কমে আসছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories