বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতে কমতে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ

আর্ন্তজাতিক ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৮১ বার

করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত যেন প্রাণ ফিরে পেতে চলেছে তার প্রাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমণের রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুর হার নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি।
আজ (শুক্রবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন মানুষ। আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে সাতশ। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।
দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories