শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

টঙ্গীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৫০ বার

টঙ্গীর এরশাদনগর এলাকায় শনিবার রাত ১১টায় মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, এরশাদ নগর ৩নং ব্লকের বাসিন্দা স্বপন শেখের মেয়ে। স্বপ্না তুচ্ছ বিষয় নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে। রাত ১১ টা দিকে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্বহত্যা করে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এনিয়ে গত ৩ দিনে টঙ্গী পূর্ব থানায় দুই নারী এবং টঙ্গী পশ্চিম থানা এক পুরুষ গলায় ফাঁস লাগিয়ে আত্হত্যা করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories