শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

নায়ক নাঈমের শারীরিক অবস্থার উন্নতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার

হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক নাঈমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।গত ৬ নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় নাঈমকে। তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। নাঈমের জন্য দোয়া চেয়ে জায়েদ খান বলেন, ‘নাঈম ভাই এখন অনেক ভালো আছেন। সবাই দোয়া করবেন।’

এর আগে, নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে হাসপাতালে তোলা নাঈমের একটি ছবি পোস্ট করে স্ট‌্যাটাস দেন। সবার কাছে দোয়া চেয়ে তাতে লিখেন, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরো বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাঈম-শাবনাজ বিয়ে করেন। বর্তমানে তারা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এখনো তুমুল জনপ্রিয় এই জুটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories