সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

গ্যাংস্টারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৭৫ বার

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার। কাঁধে চোট থাকায় বিশ্বকাপে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। সমালোচিত হয়েছে তাঁর পারফরম্যান্সও। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি ভারতীয় দলের এই অলরাউন্ডারকে। আর এবার তার বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ! তবে তিনি একা নন, ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুনাফ প্যাটেল এবং ক্রিকেট কর্মকর্তা রাজীব শুক্লার বিরুদ্ধেও।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ রিয়াজ ভাটির স্ত্রী রেহনুমা ভাটি হার্দিকের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি একই অভিযোগ কতা হয়েছে ক্রিকেটার মুনাফ প্যাটেল, প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান রাজীব শুক্লা এবং পৃথ্বীরাজ কোঠারি নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রেহনুমার অভিযোগ, তাঁর স্বামী রিয়াজ, যিনি দাউদের মতোই অন্ধকার জগতের সদস্য, তিনি নিজেই নাকি নিজের স্ত্রীকে জোর করে হাই-প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হতে বলতেন। এমনকী স্বামীর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন তিনি। আর সেই তালিকাতেই নাকি উঠে এসেছে হার্দিকদের নাম। যদিও কোথায়, কবে, কীভাবে এঁদের হাতে নির্যাতিতা হয়েছিলেন তিনি, পুলিশকে সেসব বিস্তারিত কোনও তথ্য এখনও দিতে পারেননি রেহনুমা। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের পক্ষে এখনও কোনও শক্ত প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।রেহনুমার কথায়, ‘আমি এফআইআর দায়ের করতে চাইলেও তা নেওয়া হয়নি। গত সেপ্টেম্বরেই এ নিয়ে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম। নভেম্বর হয়ে গেল, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। উলটো তদন্তের জন্য আমার থেকে টাকা চাওয়া হয়েছে। যাতে আমি রাজি হইনি। আমি তো কোনও দোষ করিনি, ওরা করেছে’। তাঁর আরও দাবি, ১৫ বছর ধরে স্বামী তাঁকে বেশ্যাবৃত্তির কাজে ব্যবহার করছেন। তাই স্বামী ও বাকি অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আরজি জানিয়েছেন রেহনুমা। তাঁর আবেদনপত্রটি জমা পড়ার কথা পুলিশের তরফে নিশ্চিতও করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories