কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম অনিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে একদল দূবৃত্তরা।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথী কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা সাংবাদিক সামসুদ্দিন জুয়েল।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কাজী আজিমউদ্দিন কলেজের ছাত্র মেরাজুর রহমান স্বাধীন, মোঃ শান্ত, মোঃ তুষার, মোঃ আসাদ, মোঃ মেহেদী, মোঃ মনির হোসেন, মোঃ রুদ্রসহ একাধিক ছাত্ররা জানায়, দক্ষিণ ছায়াবীথিস্থ কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে, গাজীপুরে আলোচিত যুবলীগ নেতা লিয়াকত হত্যার আসামি সেলিম রেজার ছেলে ফাহিম রেজা বিগত কিছুদিন যাবৎ আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন লাগানো ও ব্যাক্তিগত বিষয়াদি নিয়ে কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম অনিকের সহিত শত্রুতা করে আসছে। বুধবার ১০ই নভেম্বর দুপুরে কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় মাঠ লিচু তলায় (২০২১ এইচএসসি ব্যাচ) ছাত্র/ছাত্রী কতৃর্ক অনুষ্ঠান চলাকালে ফাহিম রেজার নেতৃত্বে একদল দূবৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে সামছুল ইসলাম অনিককে হত্যার উদ্দেশ্যে কুপাতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে উপস্থিতে কলেজের ছাত্ররা এগিয়ে আসলে ঘটনাস্থলে থাকা দূবৃত্তরা অস্ত্রে ভয় দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ও সহপাঠী অন্যান্য ছাত্ররা সামছুল ইসলাম অনিককে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন অর রশীদ বলেন, আমার কলেজের একজন ছাত্রকে বহিরাগতরা কুপিয়ে আহত করেছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় গাজীপুর সদর থানায় ৬ জনকে বিবাদী করে একটি মামলা নং ২১ রজু হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন, ফাহিম রেজা-পিতা সেলিম রেজা, মোঃ ইমন-পিতা নজরুল ইসলাম, রাজা সরকার-পিতা কাজিন উদ্দিন, মোঃ সাগর- পিতা রফিকুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম শাকিল-পিতা আবুল হোসেন, আমিনুল ইসলাম জীবন-পিতা অজ্ঞাতসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
এ বিষয়ে অফিসার্স ইনচার্জ তদন্ত সৈয়দ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply