রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১১৭ বার

গাজীপুরের টঙ্গীস্থ কহর দরিয়া তুরাগ নদে ভাসমান অবস্থায় সোমবার সকালে এক অজ্ঞাত (৩৮) ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী নৌ এবং পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, কহর দরিয়া তুরাগ নদে পূর্ব এলাকা থেকে ভেসে আসা এক ব্যক্তির লঅশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দিলে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. জাবেদ মাসুদ এর নেতৃত্বে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের ব্যবস্থাপনায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, ২/৩ দিন পূর্বে কে-বা-কারা তাকে হত্যার পর তুরাগ নদে ফেলে যায়। ইতিমধ্যে নিহতের শরীরে পচন ধরে গেছে। তাছাড়া নিহত ব্যক্তির শরীরে কোন প্রকার বস্ত্র ছিলো না বলেও স্থানীয় লোকজন জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories