শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ সময়ের আগে কলেরা টিকা পেয়ে খুশি জনসাধারণ বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘কথিত’ আরসা নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৯৬ বার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ‘কথিত’ নেতা মোহাম্মদ হাসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান।

তিনি জানান,রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাশিম। তিনি সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদরাসায় হামলা চালিয়ে ছয় জন হত্যার অন্যতম হুকুমদাতা। ক্যাম্পে অঘোষিত নিয়ন্ত্রণযজ্ঞ চালায় হাশিম। এমনকি যারা তার সঙ্গে চলেন তাদের ওপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories