রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা ও তার সেলম্যান সুমন গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪০১ বার

টঙ্গীর শীর্ষ মাদক মাদকদ্রব্য ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী মোমেলা বেগম (৪৭) সহ তার সেলম্যান সুমন (২৭) কে স্থানীয় কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে ১ হাজার পুইরা হিরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছ টঙ্গী পূর্ব পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পূর্ব থানার এস আই আশিকুল হক রোলান্ড ও এস আই রাজিব হাসানের নেতৃত্বে
প্রথমে মোমেলার সেলম্যান সুমনকে ৩০ পিচ ইয়াবা টেবলেটসহ আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মোমেলা বেগমকে ওই দিন সন্ধ্যায় তার বাসা থেকে রেলওয়ে স্টেশন রোডে একটি কাপড়ের মার্কেটে যাওয়ার পথে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পুইরা (২০ গ্রাম) হিরোইন উদ্ধার করা হয়। এঘটনায় মোমেলা ও সুমনের বিরুদ্ধে পৃথক ২টি মাদক আইনে মামলা হয়েছে। গত রোববার জিগ্গাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ডে এনেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. লিটন শরিফ।
পুলিশ সূত্রে জানা যায় মোমেলার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে আরো ১০টি মামলা রয়েছে।
উল্লেখ্য: মোমেলা, দিলজান বেগম, রোজিনা বেগম, ময়নাসহ একাধিক মাদক ব্যবসায়ী কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তিতে বসবাসের সুবাধে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবসা করে জমিজমাসহ বাড়ি, গাড়ী ও ফ্লাটের মালিক হয়েছে। ক্রাইমজোন খ্যাত উক্ত এলাকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়রোধ এবং বিভিন্ন অপরাধ দমনে স্থানীয় প্রশাসন সম্প্রতি সিসি ক্যামেরার আওতায় আনলেও বা গ্রেফতার অভিযান অব্যাহত রাখার পরও অপরাধী চক্রটি অতি কৌশলে তাদের মাদকদ্রব্য ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories