মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৪৯ বার

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল শেষে বাড়ি ফিরলেন ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। রবিবার (৩১ অক্টোবর) রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি। এক টুইটে এ তথ্য জানিয়েছেন বরেণ্য এ শিল্পী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ অক্টোবর চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয় রজানীকান্তকে। সেখানে ক্যারোটিড আর্টারি রিভাস্কুলারাইজেশনের সফল অস্ত্রোপচার হয়। রবিবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি।অন্য একটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুপারস্টার রজনীকান্তের মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না। অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করেন চিকিৎসকরা। রবিবার বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তিনি। নিজে হেঁটেই বাড়িতে ঢোকেন। তার আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন এবং ধন্যবাদ জানান। আর আরতি করে স্বামীকে ঘরে নেন লতা রজনীকান্ত।সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’ পেয়েছেন রজনীকান্ত। অনুষ্ঠানে তার বক্তব্যে বাসচালক বন্ধু রাজ বাহাদুরকে ধন্যবাদ জানান তিনি। এতে তার প্রতি ভক্তদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা।এদিকে মুক্তির অপেক্ষায় রজনীকান্ত অভিনীত ‘আনাত্তে’। সিনেমাটি পরিচালনা করছেন শিবা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories