মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জোলির কাছে হেরে গেলেন ব্রাড পিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১০৩ বার

হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের মধ্যে বিয়ে বিচ্ছেদের পর তাদের পাঁচ নাবালক সন্তান কার কাছে থাকবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল। জোলি এবং পিট দুজনেই দাবি করেছিলেন সন্তানদের নিজের কাছে রাখার। পরে আদালতের নির্দেশে তাদের কাছে রাখার অনুমতি পান জোলি। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ব্রাড পিট। আপিলেও তার পরাজয় হয়। অবশেষে সন্তানদের নিজের হেফাজতে রাখার জন্য আদালতের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন পিট। এবার তার সেই আবেদনও নাকচ করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট।

তবে পিটের আইনজীবী বলছেন, তারা এখনই হতাশ নন। সব কিছু এখনো শেষ হয়ে যায়নি। যদিও রাজ্যের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেই রায়কে চূড়ান্ত করে, যা বোঝায় যে দম্পতির পাঁচটি নাবালক সন্তান নিয়ে লড়াই, সেটি এখন শেষের পথে। এদিকে সন্তানদের নিজের কাছে রাখার অনুমতি পেয়ে জোলিও বেশ খুশি। তার মতে, সন্তানরা তার নজরদারিতে সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। যেটি অন্য কোথাও থাকলে সম্ভব হতো না। ক্যালিফোর্নিয়ার আদালতও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত ১২ বছর ধরে এক সঙ্গে থাকা জোলি এবং পিট ২০১৬ সালে বিয়েবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৯ সালে বিচ্ছেদের রায় পান। কিন্তু এর পর থেকেই সন্তানের হেফাজত নিয়ে দুজনের মধ্যে আইনি লড়াই চলছিল।প্রসঙ্গত জোলি এবং পিটের ছয়টি সন্তান রয়েছে। এর মধ্যে ২০ বছর বয়সী ম্যাডক্স ছাড়া বাকিরা এখনো ১৮ বছরের নিচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories