বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ : নিহত ১২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৬২ বার

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে ছোট একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
খবর আল জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories