বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বে করোনায় একদিনে আরও ৬ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩লাখ ৮৭ হাজার ১১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ২৯৯ জন।এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১০ হাজার ৪৬৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫৫০ জনে। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬১৩ জন।

আজ রবিবার (৩০ অক্টোবর) পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ১১৭ জন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৯২ হাজার ২৬৪ জন।তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭২ হাজার ৬৭৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৫৮ হাজার ২১৯ জন।তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৮ লাখ চার হাজার ৯৪ জনে। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৭৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি নয় লাখ ৯২ হাজার ৫১০ জন।তালিকায় এরপরের স্থানগুলোয় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৬২ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories