সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

২৬ অক্টোবর নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চান নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন। আগামী ২৬ অক্টোবর নতুন রাজনৈতিক দলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চান তিনি। এ নিয়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছেন তিনি। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন নুর।

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তারা দল ঘোষণার অনুষ্ঠানটি করতে চান। অনুষ্ঠানে নিরাপত্তা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ২০ অক্টোবর আবেদন জানানো হয়েছে। বুধবার রাতে নুরু ফেসবুকে লিখেছেন, ‘গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। পরিবর্তিত তারিখ আবার অক্টোবর মাসের ২০ তারিখ করা হয়েছিলো, প্রশাসনিক জটিলতায় ভেন্যু না পাওয়ায় সেটিও পরিবর্তন করে আজকে আবার ২৬ অক্টোবর প্রোগ্রাম করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। 

আশা করি, সরকার ও প্রশাসন আমাদের দল ঘোষণায় আর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories