শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

উত্তরাখন্ডে বন্যায় ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৯ বার

কেরালার পর প্রবল বৃষ্টি এবং বন্যায় বিধ্বস্ত ভারতের উত্তরাখন্ড রাজ্য। মঙ্গলবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছিল ১৬। নিখোঁজ বহু। রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতাল থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।টানা তিন দিন প্রবল বৃষ্টি হয়ে চলেছে গোটা উত্তরাখণ্ড জুড়ে। বহু এলাকায় বাড়ির মধ্যে ঢুকে পড়েছে পানি। এতে বহু মানুষ আশ্রয় নিয়েছেন গাছে। ঘরছাড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রাজ্যের হরিদ্বার, দেরাদুন, আলমোরাসহ বিভিন্ন এলাকায় কাজ করছে এই বাহিনীর ১০টি দল। ঘরবাড়ি, অফিস-আদালতসহ ক্ষতিগ্রস্ত হয়েছে গৌলা নদীর ব্রিজটিও। রাস্তায় ধস নামায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের সঙ্গে।এখন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে এই রাজ্যে মৃতের সংখ্যা ১৬। যার মধ্যে শুধুমাত্র মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ১১ জন। প্রবল বৃষ্টিতে একের পর এক ঘর বাড়ি ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories