বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ফের বাড়ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও বিধিনিষেধ আরোপের চাপ বাড়ছে। সোমবার দেশটিতে এক দিনেই ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত। একই দিন মারা গেছেন প্রায় ২২৩ জন, যা গত মার্চের পর এটিই সর্বোচ্চ। এ অবস্থায় সংক্রমণের লাগাম টানতে সরকারকে ফের বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।গত সপ্তাহে যুক্তরাজ্যের পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ইংল্যান্ডের ৬০ জনের মধ্যে একজন করোনা ভাইরাস বহন করছিলেন, যা এখন ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাজ্যে ডেল্টা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টেরও উপস্থিত রয়েছে। ফলে স্বাস্থ্য সুরক্ষায় বিধিনিষেধ না থাকায় সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়ছে মৃত্যুর হারও।

সমালোচনার মুখেই গত জুলাইয়ে যুক্তরাজ্য থেকে সব ধরণের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় বরিস জনসন সরকার। এর পর থেকেই ধীরে ধীরে নাইট ক্লাব, বার, পার্কসহ সব জায়গায়তেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আর এতে কোভিডের সংক্রমণ বাড়ছে।যুক্তরাজ্যজুড়ে করোনার প্রতিষেধক টিকা কার্যক্রম অব্যাহত থাকা সত্বেও লাগাম টানা যাচ্ছে না ভাইরাস। ব্রিটিশরা মহামারীর আগের স্বাভাবিক জীবনযাপন করার কারণে সংক্রমণ বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories