শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

যে কারণে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২০৮ বার

দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরেও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে গতকাল সোমবার এলাকাটিতে ভ্রমণ করেছেন ট্রুডো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাস্টিন ট্রুডো সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

জানা গেছে, এর আগে আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডো পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটিয়েছেন। তা নিয়ে কানাডায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।প্রসঙ্গত, এ বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া যায়।ঘটনাটি সামনে আসার পর থেকেই ৩০ সেপ্টেম্বর কানাডার ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে জাস্টিন ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল। কিন্তু তখন সেখানে যাননি তিনি। এ ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories