মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ভারতে ৬ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮৬ বার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ার এক ফ্ল্যাট থেকে ছয় জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করা হয়। খবর দ্য ওয়াল।

খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়। এ সময় কাছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ছিল বাংলাদেশি সিম কার্ডও। ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর পুলিশের গোয়েন্দারা। তারা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে।

আবাসনের মালিককে শনাক্ত করেছে পুলিশ। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। তাকেও গ্রেফতার করা হয়েছে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories