মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত-৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৬৯ বার

সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরায়েলি বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থি তিন যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এ হামলায় একজন সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরিয়ান সৈন্য ও ইরানপন্থি তিন যোদ্ধা নিহত হয়।  তবে ইরানপন্থি এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত সপ্তাহে একই বিমানঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থি দুই যোদ্ধা নিহত হয়েছে। ওই হামলায় আরও ছয় সৈন্য আহত হয়। উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories