মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

কাশ্মিরে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনা কর্মকর্তা (জুনিয়র কমিশন্ড অফিসার) এবং বাকি চার জন সেনা সদস্য। সোমবার (১১ অক্টোবর) কাশ্মিরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, কাশ্মিরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। এতে এক সেনা কর্মকর্তাসহ ৫ জন নিহত হন।ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতের ৫ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। নিহত জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এখনো গোলাগুলি চলছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।ভারতীয় কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশ্মিরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকার ডেরা কি গলি গ্রামের পার্শ্ববর্তী একটি এলাকায় সোমবার সকালে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তারা বলছেন, গোয়েন্দা তথ্যে তারা ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।অভিযানের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার ও চার সেনা সদস্য নিহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories