মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

গুয়েতেমালায় পরিত্যক্ত কনটেইনার থেকে ১২৬ জন উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কনটেইনার থেকে তাদের উদ্ধার করা হয়। খবর বিবিসির।বিবিসি জানিয়েছে, গুয়েতেমালার নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত একটি কনটেইনার থেকে রবিবার ভোরে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শোনার পরই তাদের উদ্ধার করা সম্ভব হয়।

গুয়েতেমালা কর্তৃপক্ষ বলছে, পাচারকারীরা হয়তো কনটেইনারসহ রাস্তায় এসব অভিবাসীকে ফেলে রেখে যায়। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য এসব অভিবাসী পাচারকারীদের অর্থ পরিশোধ করেছিলেন।বিবিসি জানিয়েছে, কনটেইনারের ভেতর থেকে উদ্ধার করা অভিবাসীদের শতাধিক সংকট-পীড়িত হাইতির নাগরিক। এ ছাড়া তাদের মধ্যে নেপাল ও আফ্রিকার দেশ ঘানার নাগরিকও রয়েছেন।অভিবাসী উদ্ধারের বিষয়ে গুয়েতেমালার পুলিশের এক মুখপাত্র বলেন, ‘কনটেইনারের ভেতর থেকে আমরা কান্নার আওয়াজ পাচ্ছিলাম। পরে আমরা দরজা খুলে ১২৬ জন নথিপত্রহীন অভিবাসীকে উদ্ধার করি।’পরে অভিবাসীদেরকে গুয়েতেমালান মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে কর্মকর্তারা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।গুয়েতেমালার অভিবাসন কর্তৃপক্ষের মুখপাত্র আলেজান্দ্রা মিনা জানান, উদ্ধারকৃত এসব অভিবাসীরা প্রথমে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পৌঁছান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এক কষ্টকর ভ্রমণ শুরু করেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories