শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০ স্বর্ণের বার আটক

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৮২ বার

চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালের কাছ থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকতারা।  আজ শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে স্বর্ণের চালানটি আসে।

গোপন তথ্য পেয়ে তল্লাশীতে নামে বিমান বন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকতারা। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়।    স্বর্ণের চালানসহ আটকের তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। তিনি বলেন, জব্দ করা স্বর্ণের চালানে ৮০টি স্বর্ণের বার ছিল। যার ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।স্বর্ণের চালান জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories