শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ জামিন না-ও পেতে পারে শাহরুখ-পুত্র আরিয়ানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১১৬ বার

চার দিন ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রুদ্ধদ্বার কক্ষে বন্দি শাহরুখ-পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু শাহরুখ-পুত্রের এখনই জামিন পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তাকে আরও কয়েক দিন নিজেদের হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তদন্তকারী সংস্থা।

বুধবার রাতে বান্দ্রা অঞ্চল থেকে এক বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ মেফেড্রোন (এক ধরনের মাদক) উদ্ধার হয়েছে। আরিয়ান এবং তার বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চল থেকেই আটক করা হয় সেই ব্যক্তিকে। এই ব্যক্তির থেকে মাদক-পার্টি সম্পর্কে জরুরি কিছু তথ্য উঠে আসতে পারে বলে এনসিবি সূত্রে খবর। মনে করা হচ্ছে, আরিয়ানকেও তাঁর সঙ্গে হেফাজতে রেখে চলতে পারে জিজ্ঞাসাবাদ।বছর ২৩-এর আরিয়ানকে প্রথমে এক দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। এর পর সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় শুক্রবার পর্যন্ত। কিন্তু এর পরেও হাজতে থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে। উঠে আসতে পারে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories