রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিএফআই সেল তদন্তে নতুন তথ্য: চিফ প্রসিকিউটর ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস শিগগিরই চালু হবে টাঙ্গাইল কটন মিল : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ২৭ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৯৩ বার

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অনুকূলে বণ্টন করা সংরক্ষিত নারী আসনের শূন্যপদে আগামী ২৭ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১৮ অক্টোবরের মধ্যে আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।২৭ অক্টোবর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই জায়গায়।গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories