সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিশু হত্যার শিকার

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার

হালুয়াঘাট উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল গ্রামের কোদালিয়া খালপাড় এলাকায় সুমন (৮) নামের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র বন্ধুদের নিয়ে খেলা করার ছলে, পাশে মাছ ধরার জন্য থাকা শরিফের (২৫) জালে ডিল ছুঁড়লে ক্ষীপ্ত হয়ে শরিফ দা হাতে সুমনকে দৌড়াইয়া ধরে হাতে থাকা দা দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। এক পর্যায়ে সুমনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে, ঘটনা স্থলেই মারা যায়।
স্থানীয় লোকজন মিলে শরিফকে ধরে স্থানীয় চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনকে খবর দিলে চেয়ারম্যান হত্যাকারী শরিফকে হালুয়াঘাট থানার অফিসার্স ইনর্চাজ এর (ওসি) নিকট হস্তান্ত করেন। পুলিশ অভিযুক্তকে শরিফ হত্যা কাজে ব্যবহৃত দা-সহ নিয়ে আদালতে প্রেরন করলে সেখানে সে হত্যার কথা স্বীকার করে জবান বন্ধী প্রদান করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories