রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় প্রধান মন্ত্রীর জন্মদিন পালন

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা দেশের দীর্ঘতম প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রসাশন, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, হালুয়াঘাট পৌর সভা, প্রেস ক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সন্ধায় কেক কেটে পালন করেন।

এ সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটা ও আলোচনায় আংশ গ্রহন করেন, স্থানীয় সাংসদ জনাব জুয়েল আরেং, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, আওলাদ হোসেন, বজলুর রহমার, আবদুল ওয়াহাবসহ নেতৃবৃন্দ।

সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভজন্ম দিনের কেক কাটা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, বিশেষ অতিথি নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর সহ সকল শিক্ষক। পরে সবার মাঝে মিষ্টি ও কেক বিতরন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories