শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না। ক্ষুধার জন্য এখন আর সন্ধ্যার পর ডাক শোনা যায় না।আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ বদলে গেছে। আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না।দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না। আজ থেকে ২০ বছর আগে ঢাকার সড়কে যারা রিকশা চালাতেন, তাদের বেশিরভাগের পায়ে কোনো স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেড়া কাপড় পরা মানুষ দেখা যায় না।এই পরিবর্তন কোনো জাদুতে হয়নি উল্লেখ করে সরকারের এ মন্ত্রী বলেন, এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।তিনি বলেন, বিধাতার কাছে আমার প্রার্থনা, শেখ হাসিনা অব্যাহতভাবে এই দেশকে নেতৃত্ব দিয়ে যাক।প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories