মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

প্রায় দেড় বছর পর ক্যাম্পাসে ফিরলেন বাকৃবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ বার

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাকৃবির শ্রেণিকক্ষ খুলে দেওয়া হয়।প্রথম দিন কৃষি, পশুপালন ও মৎস্য অনুষদের বিএসসি অনার্স লেভেল চতুর্থ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের সময় মাস্ক পরা নিশ্চিত করা হয়। এ ছাড়া সবার হাতে স্যানিটাইজার দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, আজ থেকে বিএসসি অনার্স লেভেল ৪-এর এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সব কিছু সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলছে।তিনি জানান, এর আগে গত শুক্রবার ছেলেদের নয়টি এবং মেয়েদের চারটিসহ ১৩টি ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে গত গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে ক্লাসে ও পরীক্ষায় ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories