মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- নব নিযুক্ত প্রো-ভিসি’র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯ বার

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা-২০১৯ এর ২য় দিনে (২৬ সেপ্টেম্বর, ২০২১) পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানা, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার্থীদের মাস্ক পরিধান, প্রবেশকালীন স্যানিটাইজেশন, তিন ফুট দুরত্ব রেখে যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে দেখার জন্য মহানগরীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সলিমুল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন আকস্মিকভাবে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ এর উপর গুরুত্ব আরোপ করেন। প্রো-উপাচার্যের পরীক্ষা পরিদর্শনকালে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক রানা হামিদুর রহমান, তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোঃ আব্দুল হাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারা দেশে ৩ লক্ষ ৮৭ হাজার ৫ শত ৯৫ জন শিক্ষার্থী ৩২৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৮ জানুয়ারি, ২০২২ এ পরীক্ষা শেষ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories