বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসরায়েলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০ বার

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে শুক্রবার ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চূয়ালি দেয়া এক ভাষণে আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।

তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটাম ও দিয়েছেন।তিনি বলেন, ‘আমরা দখলদার শক্তি ইসরাইলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খ- থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।’আব্বাস আরও বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছরজুড়ে কাজ করতে ’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে।তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?ফিলিস্তিন নেতা আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে।ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories