আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার সিদ্ধান্ত -ভুল

জার্মান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার-তারকা জেনারেল এগোন রামস আফগানিস্তানে তালেবানের এত দ্রুততার সাথে অগ্রসর হওয়া দেখে ‘বিস্মিত’ হয়েছেন। তিনি বলেন, তালেবান খুব, খুব দ্রুততার সাথে এগোচ্ছে। এটাই আমাকে অবাক করছে। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পশ্চিমা দেশগুলোর যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন রামস। সামরিক জোট ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএফ) দায়িত্বে ছিলেন তিনি। এদিকে […]
আফগানিস্তানে ফের সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-ব্রিটেন

মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে যুদ্ধের তীব্রতা বহুগুণে বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই তালেবান নিয়ে নিয়েছে।এই পরিস্থিতিতে আফগানিস্তানে ফের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে তা মূলত স্বল্প […]
যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে।স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে। […]
৩ মাসের মধ্যে কাবুলের পতন হতে পারে : যুক্তরাষ্ট্র

তালেবান যোদ্ধারা ৩০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি ৯০ দিনের মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তালেবান।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়তে থাকার প্রেক্ষাপটে […]
আলজেরিয়ায় দাবানলে মৃত্যু বেড়ে ৬৫

আলজেরিয়ায় দাবানলে বুধবার অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৮ জনই সৈন্য। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, মৃতদের অধিকাংশই রাজধানীর পূর্ব দিকে অবস্থিত তিজি ওউজৌ জেলার। এ ছাড়া আরও ১২ সৈন্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির […]
নাইজারে চলতি বছর জিহাদি সহিংসতায় ৪২০ জনের প্রাণহানি

নাইজারের পশ্চিমাঞ্চলে চলতি বছর জিহাদিদের বিভিন্ন হামলায় ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বুধবার হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। এ পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের নাইজার সফরের পর প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করা হলো। দেশটিতে ১১ দিনের সফর চলাকালে তারা সহিংসতার প্রত্যক্ষদর্শী, ধর্মীয় নেতা, স্থানীয় কর্তৃপক্ষ, বিদেশি […]
আফগান গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে : সাবেক মার্কিন দূত

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার প্রায় পুরোপুরি শেষ করার মধ্যেই তালেবানরা যেভাবে তাদের দখলদারিত্ব কায়েম করে চলেছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুলে দায়িত্ব পালন করা ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত রবিবার এমন কথা বলেন। জঙ্গিরা ব্যাপক লড়াই করে শুক্রবার থেকে এ পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। ১১ সেপ্টেম্বর ভয়াবহ হামলার […]
মক্কা-মদিনার পবিত্র মসজিদে শীর্ষস্থানীয় পদে দুই নারী

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এ নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দফতরের নারীবিষয়ক সহকারী প্রধান ও […]
টিকাপ্রাপ্ত ওমরাহ যাত্রীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দিচ্ছে সৌদি

করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সৌদি আরব পবিত্র মক্কা নগরীতে সফর এবং ওমরাহ পালনের জন্য টিকাপ্রাপ্ত বিদেশীদের অনুমতি প্রদান করবে। আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় এ খবর বলা হয়।সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশী ওমরাহ পালনকারীদের সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সোমবার থেকে “ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ’র অনুরোধ গ্রহণ” […]
৭ বছর পর নাইজেরিয়ান ছাত্রীদের ছাড়ল বোকো হারাম

সাত বছর পর ছাড়া পেয়েছে বোকো হারামের জঙ্গিদের হাতে অপহরণ হওয়া নাইজেরিয়ান স্কুলছাত্রীরা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (৭ আগস্ট) মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ খবর জানিয়েছে আরব নিউজ। এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে, অপহৃত আরও শিক্ষার্থী আটক আছেন কিনা। আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরে অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। মারামারি, অপহরণের […]