রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টিকাপ্রাপ্ত ওমরাহ যাত্রীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দিচ্ছে সৌদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৯৯ বার

করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সৌদি আরব পবিত্র মক্কা নগরীতে সফর এবং ওমরাহ পালনের জন্য টিকাপ্রাপ্ত বিদেশীদের অনুমতি প্রদান করবে।

আজ রবিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় এ খবর বলা হয়।সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশী ওমরাহ পালনকারীদের সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সোমবার থেকে “ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ’র অনুরোধ গ্রহণ” শুরু করবে। 
হজ বছরে একবার অনুষ্ঠিত হয়, ওমরাহ এই হজ থেকে আলাদা এবং যে কোন সময় ওমরাহ পালন করা যায়। প্রতি বছর বিশ্ব থেকে লাখ লাখ লোক ওমরাহ পালনে সৌদি আরব সফর করেন।

কোভিড-১৯ মহামারি হজ ও ওমরাহ উভয়ই ব্যাপকভাবে ব্যাহত করে, এটি সৌদি আরবের রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম, হজ ও ওমরাহ থেকে সৌদির বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে। 
রবিবারের ঘোষণার আগে কেবল সৌদি আরবে বসবাসকারী টিকাপ্রাপ্তরা হজ্জ ও ওমরাহ পালন করার সুযোগ পেতেন, মহামারি শুরুর পর হজ্জ পালনের সুযোগ সীমিত করা হয়।

সৌদি উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাতের উদ্ধৃতি দিয়ে এসপিএ প্রতিবেদনে বলা হয়েছে, যে কোন বিদেশী হজ ও ওমরাহ যাত্রীকে সৌদি স্বীকৃত টিকা নিতে হবে এবং কোয়ারেন্টাইনে যেতে সম্মত থাকতে হবে। মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকায় সৌদি আরব ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত মাত্র ৪ লাখ হজ ও ওমরাহ যাত্রীকে সে দেশে যাওয়ার অনুমোদন দিয়েছে। 
সৌদি আরবে প্রায় ৫ লাখ ৩২ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ৮ হাজার ৩০০ বেশী লোকের মৃত্যু হয়েছে। সূত্র: খালিজ টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories