রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আলজেরিয়ায় দাবানলে মৃত্যু বেড়ে ৬৫

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৭৭ বার

আলজেরিয়ায় দাবানলে বুধবার অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৮ জনই সৈন্য। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, মৃতদের অধিকাংশই রাজধানীর পূর্ব দিকে অবস্থিত তিজি ওউজৌ জেলার। এ ছাড়া আরও ১২ সৈন্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দেশটির উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত কাবিলি অঞ্চলের বেজাইয়ে ও তিজি ওউজৌ জেলায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি হয়েছে। অঞ্চলটির তিজি ওউজৌ এলাকার ১০টি স্থানে আগুন জ্বলছে।এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বেজাইয়ে ও তিজি ওউজৌ এলাকার ১শ জনের মতো বাসিন্দাকে সফলভাবে উদ্ধারের পর ২৮ জন সেনা শহীদ হয়েছে বলে জানতে পেরেছি। এতে আমি খুবই মর্মাহত।’দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ অভিযোগ করে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে লাগানো আগুন থেকে দাবানল ছড়িয়েছে।তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অবিশ্বাস্য। আগুন লাগানোর পেছনে অপরাধীদের হাত রয়েছে।দেশটির রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়েছে, আগুন লাগানোর অভিযোগে দেশটির মেদেয়া ও আন্নাবা জেলা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories