শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

মক্কা-মদিনার পবিত্র মসজিদে শীর্ষস্থানীয় পদে দুই নারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১২৫ বার

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এ নিয়োগ দেন।

নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দফতরের নারীবিষয়ক সহকারী প্রধান ও ড. আল-আনুদ আল-আবুদকে নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এর আগে গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানানো হয়, দুই পবিত্র মসজিদে আসা নারী জিয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।প্রসঙ্গত, মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দফতর প্রতিষ্ঠা করা হয়। 
খবর আলআরাবিয়া নিউজ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories