রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৭ বছর পর নাইজেরিয়ান ছাত্রীদের ছাড়ল বোকো হারাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৭৩ বার

সাত বছর পর ছাড়া পেয়েছে বোকো হারামের জঙ্গিদের হাতে অপহরণ হওয়া নাইজেরিয়ান স্কুলছাত্রীরা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (৭ আগস্ট) মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ খবর জানিয়েছে আরব নিউজ।

এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে, অপহৃত আরও শিক্ষার্থী আটক আছেন কিনা। আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরে অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। মারামারি, অপহরণের ঘটনা নিয়মিত ঘটেই চলে এখানে।

এ বিষয়ে সরকারের গাফিলতির অভিযোগ তোলেন সাধারণ নাগরিকরা।

এর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সী প্রায় ৩শ ছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিলেন বোকো হারামের সদস্যরা।

ছাত্রীদের মুক্তির জন্য দেশে-বিদেশে ‘#ব্রিং-ব্যাক-আওয়ার-গার্লস’ শিরোনামে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।

এই পর্যন্ত কয়েক দফায় ২শ ছাত্রীকে মুক্তি দিলেও আরও শতাধিক শিক্ষার্থীর সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories